ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। নিজেদের দেশ পার করছে খুব কঠিন সময়। এমতাবস্থায় ইউক্রেনের অ্যাথলেটরা শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিতে বৃহস্পতিবার বেইজিং পৌঁছেছে। সেখানে পৌঁছে ইউক্রেনীয় প্যারালিম্পিক কমিটির সভাপতি ভ্যালেরি সুশকেভিচ জানিয়েছেন, 'এখানে (বেইজিং) আসতে পারাটা অলৌকিক ব্যাপার।
ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের পর থেকেই সে দেশের সবাই অবরোধ্য আছে। বেইজিংয়ে পৌছাতে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে ইউক্রেনের অ্যাথলেটদের। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা যখন দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য ক্ষেপণাস্ত্র থেকে রক্ষার চেষ্টা করছিল তখন ইউক্রেনের সংসদ সদস্য ও ইউক্রেনীয় প্যারালিম্পিক কমিটির সভাপতি ভ্যালেরি সুশকেভিচকে দুই দিনের জন্য একটি বাসের মেঝেতে ঘুমাতে হয়েছিল। সুশকেভিচ সংবাদ সম্মেলনে বলেন, 'এখানে না আসাটা সহজ বিকল্প ছিল। প্যারালিম্পিকে আমাদের উপস্থিতি নিছক একটি উপস্থিতি নয়, ইউক্রেন যে একটি দেশ ছিল এবং থাকবে সেটা বুঝিয়ে দিবে। '
সুশকেভিচ আরো বলেন, 'চার দিন চার রাতেরও বেশি সময় আমরা এখানে এসেছি। এটি একটি অলৌকিক ঘটনা যে আমরা এখানে এসেছি। আমাদের দলের একটি অংশ ইউক্রেনের বাইরে এবং বাকি অংশ ইউক্রেনে ছিল। সকল প্রয়োজনীয় সরঞ্জাম ছিল ইউক্রেনে। আমাদের সবকিছু একত্রিত করতে হয়েছিল। ' আগামীকাল শনিবার থেকে চীনের বেইজিংয়ে শুরু হবে শীতকালীন প্যারালিম্পিকস।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।