ঢাকার দোহারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন মাদকসেবী কে আটক করা হয়েছে।
২৩ জানুয়ারি (সোমবার) দোহার উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ শাহজালালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এদের কে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার নাগেরকান্দা গ্রামের মোঃ সালামের ছেলে রনি (৩৩)। একই এলাকার কুব্বাত আলীর ছেলে মোঃ আসিফ আলী (৩০) এবং উপজেলার খারাকান্দা গ্রামের আব্দুল গাফফারের ছেলে মোঃ মাহবুব (৪৩)।
এদের থেকে রনি ও মাহবুব কে মাদকসেবন ও মাদকদ্রব্য নিয়ে আটক করা হয়। আসিফের সাথে ১০৫ পিছ হিরোইন ও ১০৫ পিছ ইয়াবা এবং সাথে ১ পিছ ছুরি পাওয়া যায়।
আটককৃতদের দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি বাপ্পির আদালতে তুলে হয়। ফজলে রাব্বি তার আদালতে আসামি দের ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ডে দন্ডিত করেন। এবং আসিফের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি (বাপ্পি)।
ফজলে রাব্বি বলেন, দোহার হতে মাদক কে জিরো টলারেন্স এ নামিয়ে আনার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।