১৬ ডিসেম্বর ২০২১ মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল ৪:৪০ মিনিটে জাতীয় সংসদ ভবন থেকে ভার্চুয়ালি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর শপথ বাক্য অনুষ্ঠানটি সরাসরি দেখার সুযোগ করে দেন।
শপথ বাক্য পাঠ শেষে ইউনিয়ন পরিষদে আসা মানুষদের এই শপথ পালনে একযোগে সবাইকে কাজ করার আহবান জানান আমজাদ হোসেন আজাদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।