ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জের তরুণ প্রজন্মের হাতে গড়া গত ০১ ডিমেস্বর ২০১৭ইং তারিখেপ্রতিষ্ঠিত হয় চালাই তিনটি ইট ভাটার কমল মতি শিশুদের নিয়ে বর্ণমালা বিদ্যালয় যাত্রা শুরু করে।
১৬ ডিসেম্বর ২০২১ মহান বিজয় দিবস। স্বাধীনতার ৫০ বছর।
এই বাচ্চাগুলো জানতো না, স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস। জানতো না, কিভাবে পাক হানাদারদের বিরুদ্ধে লড়াই করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এই সোনার বাংলা।
তাদেরকে এই গৌরবোজ্জ্বল ইতিহাস ও 'বিজয়ের গল্প' জানাতে বর্ণমালা বিদ্যালয়ের নবাবগঞ্জ শাখা ও দোহার শাখাতে আজকের আয়োজন।
গল্পে গল্পে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও সর্বশেষে প্রজেক্টরের সাহায্যে মুক্তিযুদ্ধ বিষয়ক ও শিক্ষনীয় ৩ টি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।