ঢাকার দোহার উপজেলায় বিপাশা (২৭) নামে এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।
৯ নভেম্বর ( মঙ্গলবার) বিকেলে পদ্মা নদীর শাখা খাল জয়পাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ।উদ্ধারকৃত গৃহবধূর নাম আরমিন শাহরিন বিপাশা(২৭)
পশ্চিম লটাখোলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলাল মৃধার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বিপাশা সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি। পরে তার সন্ধানে আশে-পাশের লোকজনকে জানালে বিপাশা কে তারা খোঁজ করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় দোহার থানার এসআই লিয়াকত জানান, লাশ ময়নাতদন্ততের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।