আজ ৮ই অক্টোবর ২০২১ খ্রিঃ ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উক্ত সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা মরহুম খোরশেদ আলম চৌধুরীর কথা স্মরন এবং সবার জন্য দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি শুরু করা হয়। যারা নিয়মিত রক্ত দান করেন তাদের সম্মানে সম্মাননা স্বারক দেওয়া হয়। মহব্বতপুর নওজোয়ান ক্লাব এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গ্রামের অন্যান্য মুরব্বিদের উপস্থিতিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির শুরু করা হয় সকাল ১০টা থেকে দুপুর ০১ টা ও দুপুর ০২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে, কর্মসূচিতে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পযর্ন্ত মোট ২০০ (দুই শত) জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলো ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব এর সভাপতি মোহাম্মদ সাজিদ হোসেন, সহ সভাপতি আবু তালেব কিরন, সাধারণ সম্পাদক পনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমন ইসলাম সহ উপদেষ্টা মন্ডলির সদস্য শেখ মোহাম্মদ হোসেন সাইদ সহ অন্যান্য সদস্য গণ।
স্থানঃ মহব্বতপুর নওজোয়ান ক্লাব, ধাপারী বাজার, নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।
সার্বিক সহযোগিতায় রইসুজ্জামান (প্রবাসী) এবং
পরিচানায়: মহব্বতপুর নওজোয়ান ক্লাব।
সবার উপস্থিতিতে ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব এর উত্তরোত্তর সাফল্য কামনা করে মহব্বত নওজোয়ান ক্লাব এবং ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব এর সভাপতি মহোদয় উক্ত কার্যক্রম এর সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।