ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটককৃতদের ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দোহার উপজেলা প্রশাসন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করে এবং প্রায় ১ হাজার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ১ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। দোহার উপজেলা মৎস্য দপ্তর এবং নৌ-পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।