ঢাকার দোহারে “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার?” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
উপজেলা আইসিটি কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল-বায়েজীদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এফ. এম ফিরোজ মাহমুদ।
সভায় বক্তারা তথ্য জানার অধিকার ও আদান-প্রদান করার বিষয় নিয়ে আলোচনা করেন। তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০২ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। পরবর্তীতে ২০১৫ সালে ইউনেস্কো এবং ২০১৯ সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সর্বজনীন তথ্য দিবস হিসেবে স্বীকৃতি দেয় জানা যায়।
সভায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মোশারফ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মামুনুর রশীদ, সাংবাদিক নেতা মাহবুবুর রহমান টিপু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।