ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম সালাউদ্দীন মনজু
২০২০-২১ এর শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার পেলেন।
গত মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে এ সম্মাননা সনদ প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
জাতীয় শুদ্ধাচার কৌশলের অভিলক্ষ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকার অধীন অফিস প্রধানদের মধ্য হতে শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দীন মনজুকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।