ঢাকার দোহার উপজেলার লটাখোলা বেদেয় পল্লী এলাকায় বেদে পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী হিসেবে বনার্তদের মাঝে এান সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্ত পরিবারগুলোর মাঝে এ সকল ত্রাণ সামগ্রী পৌছে দেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ (নাঈম)।
উল্লেখ্য গত কিছু দিন যাবত দোহারের লটাখোলার বেদেরা পল্লীর পরিবার গুলো বন্যার পানিতে মানবেতর জীবন যাপন করছে।
এ খবর পেয়ে গত মঙ্গলবার বন্যায় পানিবন্দি প্রায় ৮০ টি বেদে পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
দোহারে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দোহার উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার সহ হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে চরম ঝুঁকির মধ্যে পড়েছে। এর মধ্যে রয়েছে জয়পাড়া লটাখোলায় বেদে পল্লীর অসংখ্য পরিবার। এই সময় এই অসহায় পরিবারগুলোর পাশে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী নিয়ে দাড়ালেন দোহার উপজেলার নির্বাহী অফিসার এ, এফ,এম ফিরোজ মাহমুদ নাঈম।
এই কঠিন মুহূর্তে সরকার কতৃক ত্রান পেয়ে অসহায় বেদেপল্লীর মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।
সে সময় আরো উপস্থিত ছিলেন, বেদে পল্লীর সরদারসহ দোহার উপজেলায় আনসার কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।