গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় বনভোজনে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত হলেন, গাইবান্ধা জেলার স্যাদুল্লাপুর থানার পূর্ব ধামুদরপুর এলাকার আতাউর রহমানের ছেলে শাহিন (২২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় মঙ্গলবার সকালে ঘাটাখালি নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পেক্ষিতে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, গত রোববার সকাল ১১টার দিকে সাভার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন শ্রমিক মিলে নৌকা দিয়ে বনভোজনে আসেন। বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলা দরবাড়িয়া এলাকায় পৌঁছায়।
পরে বন্ধুরা সবাই মিলে নৌকা থামিয়ে কালিয়াকৈর উপজেলার গাজীখালী নদীতে সবাই মিলে গোসল করতে নামে সকলে গোসল করে উঠলেও এ সময় শাহিন নামে ওই যুবক নদীর স্রোতে নিখোঁজ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।