ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির নিজস্ব অর্থায়নে, ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে করোনা আক্রান্ত রোগী (জনগণের) চিকিৎসার সুবিধার জন্য, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অক্সিজেন সিলিন্ডার এবং রিফুয়েলিং বাবদ ৪ লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে।
রোববার বিকেলে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অনুষ্ঠানে অক্সিজেন সিলিন্ডারসহ রিফুয়েলিং করতে নগদ আরও ৪ লাখ টাকা হস্তান্তর করা হয়।
ব্যক্তি পর্যায়ে চাহিদার ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাত্রলীগ স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবে বলে জানা যায়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে আলমগীর হোসেন বলেন, আমাদের এমপি সাহেব দোহার নবাবগঞ্জের জনগণের চিন্তা করে এই অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করেছে। যাতে করোনা রোগী অক্সিজেনের অভাবে না মারা যায়। দোহারে যখন করোনা রোগী ভর্তির জন্য আইসিইউ দরকার ছিল তখনো আমাদের এমপি সালমান এফ রহমান সেই আইসিইউর ব্যবস্থা করে দিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফজলুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি ও নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানি, লায়ন আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সেণ্টু ও অন্যান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।