ঢাকার দোহার এবং নবাবগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা পরিষদ
সকাল ৯টায় দুই উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন।
এর পর একে একে পুস্পস্তবক অর্পন করেন
উপজেলা আওয়ামীলীগ, ঢাকা জেলা পরিষদ, দোহার থানা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বেলা দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনলাইন পদ্ধতিতে শিশু- কিশোরদের জন্য চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা, জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ণ কবিতা পাঠ, চিত্র প্রদর্শন, হাম ও নাত প্রতিযোগীতার আয়োজন করা হয়।এর পর দুই উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলায় চেয়ারম্যান আলমগীর হোসেন।
এবং নবাবগঞ্জে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু।
দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হৃদয়ে অমর। তার চেতনা ও আদর্শ বাংগালীর চিরকালের পাথেয়। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে, আজ তিনি বিশ্বে একটি উন্নয়নশীল জাতি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু বলেন,
১৯৭৫ এর ১৫ই আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধু পরিবার কে নির্মমভাবে হত্যা করে।
আমরা ১৫ই আগষ্টে শহীদ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সবার আত্মার মাগফিরাত কামনা করছি।
আলোচনা শেষে দোহার উপজেলা পরিষদে রচনা প্রতিযোগী ও উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মীদের হাতে প্রধান মন্ত্রীর অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অপর দিকে নবাবগন্জে যুবকদের মাঝে ঋন বিতরণ, এবং নবাবগঞ্জ এতিমখানা মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ খতম এবং বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।
দোহার উপজেলা মসজিদে বঙ্গবন্ধু এবং তার পরিবারের আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। উপজেলা নির্বাচন কমিশনার মো রেজাউল করিমের সন্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি (বাপ্পি)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। দোহার থানার ওসি (তদন্ত) মো. মাসুদুর রহমান, নূরুল হক বেপারী, মুক্তিযুদ্ধ জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন দোহার সার্কেল এএসপি মো. জহিরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত।
সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধাগণ।সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শাহাদাত বরণকারীদের জন্য দোয়া মাহফিল শেষে কাঙ্গালি ভোজের আয়োজন করেন দোহার উপজেলা পরিষদ এবং নবাবগন্জ উপজেলা পরিষদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।