সুপারশপ স্বপ্ন’র ১৮ লাখ টাকা মূল্যের ডিজিটাল ভাউচার তৈরি ও জালিয়াতির করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার তিন জনকে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তাদের দুই দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- চক্রের মূলহোতা মো. নাসিমুল ইসলাম, রেহানুর হাসান রাশেদ ও রাইসুল ইসলাম।
আজ রোববার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শনিবার রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের তিন জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।