আজ সোমবার সকালে পৌরসভা ৯নং ওয়ার্ড তিনঢিঘী মাঝাপারা করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন এই কার্যক্রম শুরু হয়েছে।
লালমনিরহাটে সনাতন সেবক সংঘ, প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে।
সনাতন সেবক সংঘ কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে দিচ্ছে। সনাতন সেবক সংঘ এর ব্যাবস্থাপক সজ্জয় জানিয়েছেন, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো ও বলেন, আমরা লক্ষ্য করছি এ পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তারা বেশিরভাগই সচ্ছল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন।
কিন্তু প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। আরা গ্রামে গ্রামে গিয়ে করোনার টিকা অনলাইন রেজিষ্ট্রেশন ফী করে দিতেছি।
প্রতিদিন সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত নাম নিবন্ধন করিয়ে দেওয়া হচ্ছে,হটলাইন নাম্বার চালু রেখে। টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই অনলাইনে নাম নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে দেওয়া হচ্ছে।
সনাতন সেবক সংঘ সাধারণ সম্পাদক
জীবন চন্দ্র বলেন আমরা এপযন্ত ৬০০ করোনার টিকা অনলাইন রেজিষ্ট্রেশন ফী করেছি, আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে সকলকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।