সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামীকাল থেকেই খুলছে সকল পোশাক কারখানা। আর এই খবরের পর থেকেই চাকরিতে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ। গত কয়েকদিনের চেয়ে সড়কে লোকজনের সংখ্যা অনেকটাই বেড়েছে।
সরকার ঘোষিত লকডাউনের নবম দিনে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে হাইওয়ে পুলিশও তৎপর রয়েছে বিধিনিষেধ কার্যকরে।
কোন ধরণের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। অবৈধ সকল তিন চাকার গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে আরও বেশি দুর্ভোগে পড়েছে কর্মস্থলের উদ্দেশে ঢাকায় ফেরা যাত্রীরা।
গাজীপুরে অবৈধ যান চলাচল বন্ধে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুটি চেকপোস্টে ৯০টি অবৈধ তিন চাকার যান আটক করা হয়েছে। পরে ওই সব অবৈধ তিন চাকার গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে এক লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।