জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবন, ঢাকায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
নবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পায়। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্তরিকভাবে সময় কাটান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের এ সুযোগ শিক্ষার্থীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।