জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নিয়েছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। নতুন এই ব্যবস্থায় অনলাইনে আবেদন, প্রয়োজনীয় নথি জমা দেওয়া এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ থাকবে।
জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষা অনেক শিক্ষার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে ডিজিটাল ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে জার্মান দূতাবাস।
নতুন ব্যবস্থার আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা বেশ কয়েকটি সুবিধা পাবেন।
জার্মান দূতাবাসের আশা, নতুন ব্যবস্থার ফলে আবেদনপত্র যাচাইয়ের সময় কমবে এবং ভিসা প্রক্রিয়াকরণ আরও গতিশীল হবে। তবে আবেদনকারীর ধরন ও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর কারণে আগের পদ্ধতিতে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে।
অর্থাৎ, যারা পুরোনো ব্যবস্থায় ইতোমধ্যে অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করেছেন, তাদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।
এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য সাময়িক অসুবিধা তৈরি হতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময়ও কমতে পারে।
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জার্মানিতে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন ডিজিটাল পোর্টালে প্রবেশ করে নিবন্ধন ও আবেদন জমা দিতে পারবেন।
আবেদনের ডিজিটাল পোর্টাল: https://digital.diplo.de/
জার্মান দূতাবাসের ওয়েবসাইট: www.dhaka.diplo.de
আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র, নিয়মকানুন ও বিস্তারিত নির্দেশনা জানতে দূতাবাসের ওয়েবসাইটে চোখ রাখতে হবে।
নতুন এই উদ্যোগের ফলে জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।