ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।
১৪ নভেম্বর শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় দোহার থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দোহারের রাইপাড়া এলাকার আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২৬), নাগেরকান্দা এলাকার মৃত নিয়ামত লস্কারের ছেলে মো. রাশেদ (৪০), মধ্য লটাখোলা এলাকার মো. সালাউদ্দিনের ছেলে মো. জীবন (২২), মাহমুদপুর এলাকার মো. আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মো. শাহিন (২১), ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ফালু ফকিরের ডাঙ্গি এলাকার হযরত বেপারীর ছেলে নিরব (১৮) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার শেখ বাড়ি (মেঘ মোল্যার ডাঙ্গী, চর শ্যামপুর) এলাকার শেখ আদেলের ছেলে শেখ মনোয়ার (৩১)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোহার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দোহার থানা পুলিশ।
সূত্র: দোহার থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।