ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংগঠনটির বর্তমান দপ্তর সম্পাদক রাশিম মোল্লা।
এ উপলক্ষে সহকর্মীদের কাছে ভোট, দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।
রাশিম মোল্লা জানান, সহকর্মীদের অকুণ্ঠ সমর্থনে এর আগে বিপুল ভোটের ব্যবধানে ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।
নিজের এ অর্জনের পেছনে সহকর্মীদের অবদানের কথা উল্লেখ করে রাশিম মোল্লা বলেন, তাঁর অর্জন একার নয়; বরং এটি সহকর্মীদের ভালোবাসা, আস্থা ও সমর্থনের প্রতিফলন। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী দিনেও সহকর্মীদের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন, সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে তাঁকে সমর্থন দেওয়ার জন্য সহকর্মীদের প্রতি আহ্বান জানান।
নিজের প্রত্যাশা ও অঙ্গীকারের সঙ্গে প্রেরণার উৎস হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বল বীর—বল উন্নত মম শির’ এবং স্বামী বিবেকানন্দের ‘ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না’—এই তিনটি অনুপ্রেরণামূলক বাণী তুলে ধরেন তিনি।
রাশিম মোল্লা
যুগ্ম সম্পাদক পদপ্রার্থী
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)
সূত্র: যুগ্ম সম্পাদক পদপ্রার্থী রাশিম মোল্লার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।