রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে। তাই দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে রাজনীতির ইতিবাচক পরিবর্তন জরুরি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘দেশে এত মানুষ সুবিধাবঞ্চিত, এর জন্য আমরা রাজনীতিবিদেরা দায়ী। আর কেউ দায়ী না।
আমলাদের দোষ দেওয়া হয়, আমলারা তো আমাদের অধীনে। আমলারা ৭০ ও ৮০ দশকে পাওয়ারফুল ছিল। আস্তে আস্তে তাদের পাওয়ার কমে আসছে।’
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সমস্যা ও সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদেরা এড়িয়ে যেতে পারেন না।
রাষ্ট্র পরিচালনায় রাজনীতির প্রভাব ও দায়িত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
স্পিকারের বক্তব্যে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা এবং প্রশাসনের ওপর রাজনৈতিক নেতৃত্বের প্রভাবের বিষয়গুলো উঠে আসে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।