গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাঁদের শিশু সন্তান। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ ঢাকা পোস্টকে জানান, দুপুর আড়াইটার দিকে তাঁরা ফ্লাইওভারে দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে থাকা এক শিশু ও স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পান।
তিনি জানান, মোটরসাইকেলটি কীসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ছাড়া ফ্লাইওভারে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও মোটরসাইকেলটি কীসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, তা জানতে পুলিশের সদস্যরা তদন্ত করছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় নিহতদের পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।