তিন দিনের সরকারি সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান, ১২ নভেম্বর সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের সরকারি সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন।
১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু ঝুঁকি এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন তিনি।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ, জলবায়ু অভিযোজন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।