বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নাম থেকে ‘জয় বাংলা’ স্লোগান এবং অন্য চারটি জাহাজ থেকে জাতীয় চার নেতার নাম বাদ দেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত নামগুলো অবিলম্বে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘বিসিজিএস জয় বাংলা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
এ ছাড়া জাতীয় চার নেতার নামে থাকা আরও চারটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। সেগুলো হলো—
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন নাম কার্যকরের ফলে বাংলাদেশ কোস্টগার্ডের সংশ্লিষ্ট পাঁচটি জাহাজ এখন থেকে পরিবর্তিত নামেই পরিচিত হবে।
সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।