সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, জগন্নাথপুর থানার এসআই নূর হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম ও জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান প্রমুখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. পরাগ হায়দার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মীরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক অরূপ কুমার রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, উপজেলা ইউআরসি কর্মকর্তা মো. মোস্তফা আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ও মো. রূপন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছিম আহমদ রুহেল।
এছাড়া জগন্নাথপুর সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো. মঈন উদ্দিন, সাংবাদিক আমিনুল হক সিপন, রেজওয়ান কোরেশী, রুম্মান আহমদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাসেল আহমদ।
আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার চারটি গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে সৃজন রায়, দ্বিতীয় তিথি দাশ এবং তৃতীয় সিন্ধার্থ সূত্রধর। খ গ্রুপে প্রথম মুস্তাকিম হোসাইন, দ্বিতীয় তাহিয়া চৌধুরী এবং তৃতীয় অভিমুন্য দাশ।
গ গ্রুপে প্রথম অহনা দে, দ্বিতীয় সুমাইয়া আক্তার এবং তৃতীয় মরিয়ম ইসলাম মানহা পুরস্কার অর্জন করে। অন্যদিকে ঘ গ্রুপে প্রথম রবিন শীল ও দ্বিতীয় ফাইজা আক্তার নাবিলা পুরস্কার গ্রহণ করে।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।