লালমনিরহাটে ঈদুল-আযহা উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.মতিয়ার রহমান।
আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন খান, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান কুদ্দুস ও আওয়ামী সহযোগি অঙ্গ সংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।