ঢাকার দোহারে ভবনের ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক নির্মাণশ্রমিক।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার লটাখোলা করমআলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লটাখোলা করমআলীর মোড়ে একটি টিনশেড ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন ওই শ্রমিক।
এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকের নাম ও পরিচয় জানা যায়নি।
এদিকে ভবনের ছাদের ওপর ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক তার খোলা অবস্থায় পড়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
এ ধরনের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ও তারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।