শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া হরিসভা সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য আবু আশফাক।
১৮ অক্টোবর রবিবার রাত সোয়া ৮টার দিকে মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য আবু আশফাক। পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার কথা রয়েছে তার।
এর আগে তিনি দোহার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।