জাতীয় ছাত্রশক্তির দোহার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পদে একাধিক নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুমোদিত ৬ অক্টোবর মঙ্গলবার কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শহীদুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মাহির সানজিদ।
এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রাইহুল ইসলাম, সারওয়ারজ আরাফাত, ইরফান আরাফাত, বেলায়েত হোসেন, মশিউর রহমান ও নাবিলা তাসনিম নীলা।
কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু কাউসার সোহাগ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আয়াত হোসাইন স্বপন। আর যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন তাফসিরুর রহমান হাদিম, সাজিদ আহমেদ, রাকিব হোসাইন রাকিব, মুহাম্মদ কামরুজ্জামান ও মাহফুজুর রহমান।
অন্যদিকে কমিটির সাংগঠনিক অংশে মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন শেখ ওমর। সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন ফাইয়াজ আহমেদ নিলয়, তামিম হোসাইন, আবির হোসাইন, মাহাদি ইয়াসিন, মুকুল শিকদার ও শেখ ফয়সাল।
এছাড়া সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন এনায়েত খান, এনায়েত তেপারী, মোঃ শ্রাবণ, মোঃ ইউসুফ ও হাবিবুর রহমান।
ছবিতে থাকা অনুমোদনপত্র অনুযায়ী, জাতীয় ছাত্রশক্তি “দোহার উপজেলা” শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে। অনুমোদনপত্রে সংগঠনের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুহাসসিব চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মোঃ সিয়াম-এর স্বাক্ষর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।