ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের বক্সনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে প্রাথমিক শাখার শিক্ষার্থী থেকে শুরু করে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব। সার্বিক সহযোগিতায় ছিল প্যারাগন হাসপাতাল এন্ড ট্রমা কেয়ার লিঃ, নবাবগঞ্জ, ঢাকা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদানের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়াই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে বক্সনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিউদ্দিন স্যারের উৎসাহ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর উৎসাহে আয়োজকরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পুরো কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে রক্তদান ও মানবিক কর্মকাণ্ডের বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।