ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমান করে সাগর হালদার (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত সাগর হালদার পূর্ব লটাখোলা এলাকার নিরঞ্জন হালদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে সাগরের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে মধ্যরাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে শনিবার সকালে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।