ঢাকা জেলায় সুপরিচিত ও প্রভাবশালী শিক্ষাবীদ, দোহার উপজেলার প্রবীন শিক্ষক ও জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হায়াত আলী মিঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা দিয়েছেন ঢাকা-১ সাংসদ (দোহার নবাবগঞ্জ সংসদীয় আসন) ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি।
শোক বার্তায় জনাব সালমান এফ রহমান এমপি বলেন, দোহার উপজেলা নিবাসী বীর মুক্তিযোদ্ধা জনাব হায়াত আলী মিয়া আজ সকাল ১০:০০ টায় Covid-19 আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮বছর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের স্বাধীনতার পর দোহার উপজেলা আওয়ামীলীগের প্রথম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর জয়পাড়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব অতি নিষ্ঠার সাথে পালন করেন।
আজ মঙ্গলবার বিকেল (৫:৩০) মিনিটে তার নিজ কর্মস্থল জয়পাড়া পাইলট স্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রয়ানে আমি গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা জনাব হায়াত আলী মিঞা স্ত্রী, দুই পুত্র, চার কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গিয়েছেন। তার পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। পরম করুণাময় তাদের এই শোক সইবার শক্তি প্রদান করুন।
শিক্ষক, সমাজসেবী ও রাজনৈতিক নেতা হিসাবে হায়াত আলী মিঞা পুরো দোহারেই পরিচিত ছিলেন। ষাটের দশক থেকেই রাজনৈতিক অঙ্গনে পদচারনা ছিল হায়াত আলী মিঞার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় রাজনীতি করেছেন তোফায়েল আহমেদের সাথে। সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ৬ দফা, উনসত্তরের গণ অভ্যুত্থানে। ছিলেন দোহার উপজেলা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। একজন মুক্তিযোদ্ধা। সফলভাবে পালন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব।
রাজনীতি ছাড়াও শিক্ষকতা পেশায় তিনি ছিলেন দোহার উপজেলা শিক্ষকদের পথ প্রদর্শক। শুধু সফল মানুষ তৈরি করেননি, তৈরি করেছেন সফল রাজনৈতিক নেতাও। সাধারণ মানুষের পাশে ছিলেন সব সময়। আজ এক কর্মবীরের প্রয়াণ ঘটলো দোহার উপজেলা থেকে।
আমরা সকলে হায়াত আলী মিঞা বিদেহী আত্মার প্রতি মাগফেরাত ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ এই আলোর পথের পথপ্রদর্শককে জান্নাতুল ফেরদাউস অধিকারী করুন, আমিন
এ সময় তাকে দোহার উপজেলা পরিষদের পক্ষথেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।