ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য জনাব খন্দকার আবু আশফাক।
কর্মীসভায় প্রধান অতিথি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং
দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা,
নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক শক্তি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।