সুন্দরবনে চারটি বনদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্য র্যাব-৬-এর কাছে আত্মসমর্পণ করেছেন। গত তিন দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকায় র্যাব-৬-এর উদ্যোগে আয়োজিত কার্যক্রমে তারা আত্মসমর্পণ করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৬-এর মিডিয়া শাখা সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই/আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে চারটি বাহিনীর প্রধানও রয়েছেন।
সুন্দরবনে জলদস্যুতা নির্মূল এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এসব দস্যুকে আত্মসমর্পণ করানো হয়েছে।
র্যাব-৬ (খুলনা)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, জলদস্যুদের আত্মসমর্পণ করানোর কার্যক্রম ও অভিযান এখনো চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
তিনি আরও বলেন, সুন্দরবনে জলদস্যুতা নিয়ন্ত্রণ ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান এবং আত্মসমর্পণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।