ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১ আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তবে জরুরি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম।
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।