সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদীয় কমিটির সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, “জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌরসভাকে মডেল উপজেলা ও মডেল পৌরসভায় রূপান্তর করতে হবে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে জগন্নাথপুর উপজেলা ও পৌর শহরের প্রতিটি রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও উন্নয়ন করা হবে। পাশাপাশি হাসপাতাল ও শিক্ষার মানোন্নয়নেও কাজ করতে হবে।”
শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনের যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের প্রতি অত্যন্ত আন্তরিক। সরকারের পাশাপাশি জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির পরিবারের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, ইতোমধ্যে জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং জগন্নাথপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামী দিনে উন্নয়নের এই ধারা আরও বেগবান করা হবে। জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে আর কেউ অবহেলিত বলার সুযোগ পাবে না।
সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খসরু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান লুতফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, শামসুল ইসলাম ও তকবুর মিয়া এবং পৌর বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আছকির আলী।
এ ছাড়া বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কারী মাওলানা আরশ আলী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।