সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী আটপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ২টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমলের সভাপতিত্বে এবং শিক্ষক কাজল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য নজরুল ইসলাম ও ফয়জুল হক, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম, শিক্ষক মাওলানা কবির উদ্দীন ও ইমান উদ্দিন। এছাড়া শিক্ষার্থী অভিভাবক ও জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, শিক্ষার্থী অভিভাবক মীর হোসেন ও লিটন মিয়া বক্তব্য দেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক নাজমুন্নাহার বেগম, ফেরদৌস আলম, রনজয় দাস, শাহীনুর রহমান, পীযূষ দেবনাথ, বদরুল আলম ও কাওছার আলমসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার ওপরও গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।