জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা ইন্সট্রাক্টর ইউপিইটিসি কর্মকর্তা মোঃ মোস্তফা আহসান হাবিব।
আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম মুকিত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আবুল হাসিম ডালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, মোঃ আরিফুল ইসলাম এবং জুলাই যোদ্ধা মোঃ উসমানুল হক, আলী আহমেদ ও রাহী উদ্দিন কামালী।
অনুষ্ঠানের শুরুতে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ জুবায়ের আহমদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্থ গীতাপাঠ করেন। এরপর অতিথিরা জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এসময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেষ রঞ্জন রায়, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম এমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা একাডেমি সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিমুল আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিং, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাজন আখন্দ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া ও তখবুর হোসেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক রিয়াজ রহমান, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল হোসাইন, সদস্য সাংবাদিক মঈনুদ্দিন, পলি চৌধুরী, মরিয়ম ইসলাম মানহা, মোঃ তাইফুর রহিম, সোনিয়া তানজিন, জুয়েল আহমেদ, সাহেল আহমেদ ও নাজমুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।