ঢাকার দোহার উপজেলায় গ্রিনলিফ প্রিপ্যারেটরি অ্যান্ড হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাইন দিন ব্যাপি দোহার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এমারত হোসেন এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুশ শিহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নায়েব আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রিনলিফ প্রিপ্যারেটরি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক রাজিন মাহমুদ, প্রতিষ্ঠানের পরিচালক মো. আউয়াল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা ও ছড়া আবৃত্তির মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।