গুরুতর শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলন করবেন স্পিকার। সেখানে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন।
এছাড়া, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী মনোনয়ন দেবে।
এর আগে শুক্রবার দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটে, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরের পর থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
আওয়ামী লীগের সমর্থনে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেও, ৫ আগস্টের পর তাঁর কাছেই শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং পরে তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।