সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের বরাদ্দে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া থেকে তেলিকোনা (চন্ডিঢহর)
সড়কের রাজু মার্কেট এলাকা থেকে ডাউকা নদীর তীর পর্যন্ত শ্রীধরপাশা গ্রামের ভেতরের প্রায় আধা কিলোমিটার সড়কে সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি,
যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য মো. মাছুম আলম, বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু, সালাউদ্দিন কাদের, শিবলু মিয়া, আঞ্জর আলী ও রাজু আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা জুনেদ আলম,
তরুণ সমাজসেবক রায়হান আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হকসহ গ্রামের মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।