পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং মোংলা বন্দর, ইপিজেড ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নারী-পুরুষের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো হবে।
পাশাপাশি লবণাক্ততার কারণে কৃষিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, সুন্দরবনের সম্পদ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার পাশাপাশি বিষ প্রয়োগ করে অবৈধ মাছ শিকার সম্পূর্ণভাবে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৪ জুলাই শনিবার সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৬
মৌসুমের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার এবং আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলার ২ হাজার ৩৩০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে সার, ফলের চারা, ধানের বীজ এবং বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মো. রেফাতুল ইসলাম, মোংলা থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।