দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক নিরাপত্তা জোরদার, দালাল চক্রের তৎপরতা প্রতিরোধ এবং চিকিৎসকদের কর্মপরিবেশ নির্বিঘ্ন রাখতে মোট ৫ হাজার সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তে গত ১ জুলাই থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
এর আওতায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা এবং সেবা গ্রহণে আসা সাধারণ মানুষের জন্য শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই পদক্ষেপের ফলে হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং রোগীরা নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও আরও স্বস্তিকর পরিবেশে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।