সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় থানার এসআই মো. আল আমিন, এএসআই ভানু লাল রায় এবং এএসআই কামাল উদ্দিনসহ পুলিশের একটি দল ১ জুলাই দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জগন্নাথপুর পৌর এলাকার হাসিনাবাদ গ্রামের বাসিন্দা আনকার মিয়ার ছেলে, পারিবারিক জারী-০৮/২০২৬ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. সিপন মিয়া (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ২ জুলাই কঠোর পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।