নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিলুর রহমান শাখাকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলি।
উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।