ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)-এর বার্ষিক পরীক্ষা
শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও ক্ষুদে শিল্পী অংশগ্রহণ করে।
একাডেমি সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নে লিখিত, ব্যবহারিক, মৌখিক এবং অ্যাসাইনমেন্টভিত্তিক পরীক্ষা নেওয়া হয়।
সময়োপযোগী মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্পচর্চার অগ্রগতি যাচাই করা হয়।
পরীক্ষা চলাকালে ছিল আনন্দমুখর পরিবেশ; প্রচলিত পরীক্ষার মতো কোনো ভীতিকর আবহ ছিল না।
নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি বলেন, “আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের শিল্পী গড়ে তোলা। নবাবগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে আসা শিশুরা নাফায় প্রশিক্ষণ নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরবে এবং নেতৃত্বের দক্ষতা অর্জন করবে।”
তিনি আরও বলেন, নাফায় যুক্ত হওয়া শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতিভিত্তিক ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী জুলাই মাস থেকে একাডেমির শিশু-কিশোর শিক্ষার্থীরা নতুন শ্রেণিতে পাঠদান শুরু করবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।