ঢাকার দোহার উপজেলার চরকুশাই এলাকায় গুড নেইবার্স দোহার সিডিপির উদ্যোগে বুধবার (২৪ জুন) দিনব্যাপী একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মোট ১১২ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মধ্যে স্বল্পমূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এছাড়া ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে সিডিপির প্রকল্প ব্যবস্থাপকের সভাপতিত্বে স্বাস্থ্য সচেতনতামূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিপির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উৎসব বৈরাগী।
আলোচনা সভায় বক্তব্য দেন সিডিপির সিনিয়র অ্যাডমিন অফিসার আব্রাহম বালা, স্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. দীপ দাস, আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. শরিফুল ইসলাম এবং ডা. নাহিদা।
অনুষ্ঠানে অতিথিরা আনুষ্ঠানিকভাবে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
স্বাস্থ্য ক্যাম্পেইনে অংশ নেওয়া স্পন্সর শিশুদের অভিভাবক ও স্থানীয় কমিউনিটির সাধারণ মানুষ এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।