পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথপুরের কৃতি সন্তান শামসুজ্জামান জামানকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রামের বাসিন্দা ও সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান জামান স্বল্প সময়ের সফরে দেশে এসেছেন।
গতকাল দুপুরে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বকস, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু শহিদ শাহীন, যুবদল নেতা ফারেস আহমদ বশির, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন শাহিদ, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান আবির, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির, যুবদল নেতা কাওছার হোসেন তালুকদার এবং ছাত্রনেতা পিয়াস আহমদসহ আরও অনেকে।
সংবর্ধনার জবাবে শামসুজ্জামান জামান বলেন, “আমরা যারা প্রবাসে থাকি, আমাদের শরীর বিদেশে থাকলেও মন সবসময় দেশের মানুষের কাছেই থাকে।
আপনাদের সঙ্গে অতীতের রাজপথের স্মৃতি আজও মনে আছে। প্রবাসে থেকেও আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। ভবিষ্যতেও দল ও দেশের প্রয়োজনে সবসময় পাশে থাকব।বৃষ্টির মধ্যেও উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।