মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মাহিয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
জানা যায়, মাহিয়া চলতি মাসের ১৫ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। সে সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং শায়েস্তা ইউনিয়নের চরলক্ষ্মীপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) সিংগাইর উপজেলার জামির্ত্তা এলাকার চন্দননগর গ্রামের খলিলের কবরস্থানের পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজের পর থেকে মাহিয়ার পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে আসছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।