যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি সমঝোতা চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সব সময় আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পক্ষে। সাম্প্রতিক এই ইতিবাচক অগ্রগতিতে ভূমিকা রাখা সংশ্লিষ্ট পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টারও প্রশংসা করা হয়েছে।
বাংলাদেশ আশা করছে, চুক্তিটি আন্তরিকভাবে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে স্থায়ী ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বরং বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।
এই অগ্রগতির ধারাবাহিকতায় বাকি অমীমাংসিত বিষয়গুলোও সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধান করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।